বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণ


আজগর আলী খান    |    ১০:১২ পিএম, ২০২১-০৮-২২

 বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই  বিতরণ

অদ্য ২২ আগষ্ট ২০২১ ইং তারিখে পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প পাংখোয়া পাড়া বিডি০৫১৩, যমুনাছড়ি বিডি০৫১৮ ও লতাপাহাড় বিডি০৫২২ প্রকল্প ব্যবস্থাপকগন পরিচালনায় "আগাপে" প্রকল্পের "কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ" অথার্য়নে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  Personal Protecting Equipment (PPE) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, ডাঃ রনি সরকার, নার্স ও সকল কর্মিগন উপস্থিত থেকে অতিথিগন ডাঃ ও নার্সদের হাতে PPE গুলো তুলে দেন।